NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাইডেনকে হত্যার হুমকিদাতা গুলিতে নিহত


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৪, ১০:৪২ এএম

বাইডেনকে হত্যার হুমকিদাতা গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়া এক ব্যক্তি দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের গুলিতে নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন বুধবার (৯ আগস্ট) উটাহ রাজ্যে একটি সফরে যান। তিনি সেখানে যাওয়ার কয়েক ঘণ্টা আগে ওই হুমকিদাতা গুলিতে প্রাণ হারান।

এফবিআই নিশ্চিত করেছে, উটাহ রাজ্যের সল্ট লেক সিটির দক্ষিণে অবস্থিত প্রোভোতে এক ব্যক্তি তাদের গুলিতে নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে গিয়েছিল তাদের সদস্যরা। তখনই এই ঘটনা ঘটে।

যদিও এফবিআই নিহত ব্যক্তির নাম প্রকাশ করেনি। তারা বলছে, এ নিয়ে তদন্ত চলছে। তবে উটাহর কেন্দ্রীয় কৌঁসুলির দায়েরকৃত অভিযোগে উক্ত ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগের তথ্য অনুযায়ী, ৭০ বছর বয়সী রবার্টসন নিজেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচয় দিতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন ও অন্যান্যদের একাধিকবার হুমকি দিয়েছেন।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাইডেনকে হত্যার হুমকি দিয়ে তিনি লেখেন, ‘শুনেছি বাইডেন নাকি উটাহতে আসছেন। আমার এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।’

এছাড়া অভিযোগপত্রে বলা হয়েছে, এফবিআইয়ের গুলিতে নিহত রবার্টসন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ডকেও হুমকি দিয়েছিলেন।

একটি পোস্টে এ ব্যাপারে তিনি লিখেছিলেন, ‘প্রেসিডেন্টকে হত্যার একটি ভালো সময় এটি, নাকি দুটি? প্রথমে বাইডেন পরে কমলা!!!’

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘পর্ন তারকাকে অর্থ দেওয়ার’ বিষয়টির তদন্ত করা ম্যানহাটনের বিভাগীয় কৌঁসুলি আলভিন ব্রাগকেও হত্যার হুমকি দিয়েছিলেন তিনি।

প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেওয়া রবার্টসনের কাছে অসংখ্য মারণাস্ত্র ছিল। যেগুলোর ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন।