NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৮ এএম

মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

ঢাকা: মাস্কের ব্যবহার নিশ্চিত করতে কঠোর হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে, মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে চলাফেরা করতে পারবেন না। এটা নিশ্চিত করতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে।

তিনি বলেন, বর্তমানে আমাদের মধ্যে মাস্ক সম্পর্কে এক ধরনের অনীহা চলে এসেছে। সবার ধারণা, বর্তমানের করোনাভাইরাসে কোনও ক্ষতি হবে না। কিন্তু যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা করোনা আক্রান্ত হচ্ছেন। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।