NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিএনপি না বুঝেই সাইবার আইন নিয়ে মন্তব্য করছে : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

বিএনপি না বুঝেই সাইবার আইন নিয়ে মন্তব্য করছে : আইনমন্ত্রী

ঢাকা: সাইবার নিরাপত্তা আইন নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার নিরাপত্তা আইনে হওয়া মামলা নতুন আইনে নিষ্পত্তির চিন্তা-ভাবনা হচ্ছে। নতুন আইনে শাস্তি কমানো হয়েছে। বিএনপি সাইবার নিরাপত্তা আইন নিয়ে না পড়ে, না বুঝেই মন্তব্য করেছে।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে আমি ঢালাওভাবে মন্তব্য করতে চাই না। তারা জিনিসটি পড়েনি। যেহেতু তারা পড়েনি, তারা বোঝেনি বলেই এই মন্তব্য করেছে। অংশীজনরা দেখুক, আপনারাও দেখুন, তারপর আপনারা যদি আলাপ করতে চান করুন।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আমাদের কোনো পদক্ষেপই ভালো মনে করেন না। কিন্তু আমাদের নেওয়া পদক্ষেপে দেশের ভালো হয়।

এর আগে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু পরিবর্তন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে ৬০টি ধারায় অপরাধ, সাজাসহ বিভিন্ন বিষয় বিন্যস্ত করা হয়েছে।