NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

সুরক্ষা ওয়েবসাইটে ‘ডিড্স অ্যাটাক’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৮ এএম

সুরক্ষা ওয়েবসাইটে ‘ডিড্স অ্যাটাক’

ঢাকা: কভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’র ওয়েবসাইট ডিড্স (DDoS) অ্যাটাকের শিকার হয়েছে বলে জানিয়েছে সরকারি সংস্থা সার্ট। 

ঢাকা: সোমবার সার্টের ‘সিচুয়েশনাল এলার্ট অন সাইবার থ্রেটস’ রিপোর্টের বর্ধিত ভার্সনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। 

দেশের সাইবার জগতের ওপর হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের একটি দল। তারা সম্ভাব্য হামলার তারিখ হিসেবে ১৫ আগস্টের কথা উল্লেখ করেছে।

হুমকির পরিপ্রেক্ষিতে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) থেকে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা করেছে।

 

এর আগে দু’তিন দিন ধরে ‍সুরক্ষা ওয়েবসাইট থেকে সেবা নিতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন গ্রাহকরা। যার ফলে বিষয়টি বিভিন্ন জনের নজরে আসে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, 183.171.175.20, 38.242.220.21 এই দুটি ক্লিন আইপি ব্যবহার করে ডিড্স হামলার চেষ্টা করা হয়েছে।

এছাড়া আরো বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা ১২টি আইপি অ্যাড্রেস থেকে ব্রুট ফোর্স/ওয়েব অ্যাপ/ফিশিং অ্যাটাকেরও চেষ্টা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে সোমবার বিকালেও সুরক্ষার ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। সুরক্ষা থেকে করোনার টিকা নিবন্ধন, টিকা প্রদানের তারিখ, পরবর্তী দিন ও টিকার সনদ প্রদান করা হয়। সূত্র জানায়, সাইটের আপগ্রেডেশনের কাজ চলমান থাকায় সাময়িক অসুবিধায় পড়ছে গ্রাহকরা।

সাইট ভিজিটে গেলে দেখা যায়, ‘সুরক্ষা ওয়েব সাইটটি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ আছে’ এই একটি নোটিশ ঝোলানো আছে।