NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আরব আমিরাত ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি পাভেল, সম্পাদক শাফায়েত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৭ এএম

আরব আমিরাত ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি পাভেল, সম্পাদক শাফায়েত

আরব আমিাতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ইঞ্জিনিয়ার আহমেদ ইখতিয়ার আলম পাভেলকে সভাপতি ও শিকদার শাফায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করে ৬৮ জন নির্বাহী সদস্য এবং ১৫ ক্ষুদে শিল্পীর সমন্বয়ে গঠন করা হয় নতুন কমিটি। 

শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত কমিটি ঘোষণা করেন সংশ্লিষ্টরা। 

কমিটিতে অন্যান্যের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন কাজী জাবিনা আফরোজা শ্বেতা, ইঞ্জিনিয়ার বুশরা আনোয়ার, প্রবীন শিল্পী জসিম উদ্দিন পলাশ ও যন্ত্রশিল্পী অজিত কুমার রায়। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান রোমান, ইভেন্ট ম্যানেজম্যান্ট সম্পাদক নওজীন ইসলাম স্বর্না ও ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বঙ্গ শিমুল। 

 

সভাপতি আহমেদ ইখতিয়ার আলম পাভেল জানান, প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সিআইপি ও অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সুপরামর্শে ও সকল সদস্যের উপস্থিতিতে আলোচনা এবং নির্বাচনের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদকাল ২০২৫ সালের জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। 

নতুন কমিটির চার সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন- শেখ ফরিদ আহমেদ, আব্দুল আলিম, ইসমাইল গনি চৌধুরী ও সেলিম উদ্দিন চৌধুরী।

আমিরাতের বুকে বাংলা ভাষা ও সংস্কৃতির সুষ্ঠু বিকাশে নতুন কমিটি প্রতিষ্ঠানের পূর্বের সুনাম অক্ষুন্ন রেখে আরও বিপুল উদ্যমে কাজ করবে বলে নবনির্বাচিত সকল সদস্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।