NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

২০ মিনিটে ২ লিটার পানি পান করে ঘটল বিপত্তি


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৪:১২ পিএম

২০ মিনিটে ২ লিটার পানি পান করে ঘটল বিপত্তি

বেশি বেশি পানি পান করা শরীরের জন্য উপকারী। এমনই ধারণা সবার। সাধারণত এমনই পরামর্শ দেন চিকিৎসকরাও। কিন্তু, জানেন কি অতিরিক্ত পানি পান করলে বড় বিপদ ঘটতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগছে! সম্প্রতি এমনই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০ মিনিটে ২ লিটার পানি পান করে মৃত্যু হয়েছে এক নারীর।

জানা গেছে, মারা যাওয়া ওই নারীর নাম আশলে সামারস (৩৫)। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের বাসিন্দা তিনি। আশলে পরিবারের সঙ্গে বেড়াতে বেরিয়ে ‘ডিহাইড্রেশন’ অনুভব করছিলেন। সেজন্য ২০ মিনিটে প্রায় ২ লিটার জল পান করেন। তারপরই তার মৃত্যু হয়। অতিরিক্ত পানি পান করার ফলে শরীরে বিষক্রিয়ার জেরেই আশলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঠিক কী হয়েছিল আশলের?

আশলের ভাইা ডেভব মিলার জানান, গত ৪ জুলাই স্বামী ও দুই মেয়ের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন আশলে। সারাদিন বাইরে ঘোরার পর তিনি ডিহাইড্রেশন অনুভব করছিলেন। সেজন্য বেশি করে পানি পান করতে শুরু করেন। তিনি ২০ মিনিটের মধ্যে ১৬ আউন্স পরিমাণের ৪ বোতল পানি পান করেছিলেন। অর্থাৎ আশলে ২০ মিনিটে মোট ৬৪ আউন্স (প্রায় ২ লিটার) পানি পান করেছিলেন, যা হাফ গ্যালনের সমান।

পানি পান করার পর থেকেই অসুস্থতা বোধ করেন আশলে। মাথা ব্যথা, গা-হাতে ব্যাথা অনুভব করেন তিনি। এরপর বাড়ি পর্যন্ত পৌঁছনোর আগেই, গ্যারাজেই পড়ে গিয়ে অচেতন হয়ে যান আশলে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আর জ্ঞান ফেরেনি। 

পরে  আশলেকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। অতিরিক্ত পানি পান করায় ‘পানি বিষক্রিয়া’, যার নাম ‘হাইপোনাট্রেমিয়া’। এর জেরেই আশলের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। অর্থাৎ অতিরিক্ত পানি পান করার জেরে রক্তে সোডিয়াম ও পটাসিয়াম কমে যায়। এর ফলেই আশলের মৃত্যু হয়। 

পুরো ঘটনায় হতবাক আশলের পরিবার। অতিরিক্ত পানি পান করলে যে বিষক্রিয়া ঘটতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে, তা কল্পনাতীত বলে জানান মিলার।

মার্কিন চিকিৎসক ডা. ব্লেক ফ্রোবার্গ জানান, অতিরিক্ত পানি পান করে মৃত্যুর ঘটনা সাধারণভাবে বিরল। তবে অস্বাভাবিক নয়। কেননা অতিরিক্ত পানি পান করলে রক্তের বিভিন্ন তরল উপাদান-সহ সোডিয়াম ও পটাসিয়াম কমে যায়। এর ফলে মৃত্যু হতে পারে। তাই গরমের সময় ডিহাইড্রেশন হলেও পানি পান করার ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।