NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হংকংয়ে নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:১৫ এএম

হংকংয়ে নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

হংকংয়ে বাংলাদেশ কন্‌স্যুলেট জেনারেল বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে কনস্যুলেটের হলরুম পোস্টার ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়। 

অনুষ্ঠানে কনসাল জেনারেলসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং হংকংস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাইস কনসাল মো. মারজুক ইসলাম। 

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর কনসাল জেনারেল মিজ্‌ ইসরাত আরা, কন্‌স্যুলেট এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বানী পাঠ করেন কনস্যুলেটের কর্মকর্তারা। এরপর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনদর্শন/ স্মৃতিচারণমূলক প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ শেখ কামালের বর্ণাঢ্য জীবন, তার বহুমুখী প্রতিভা, বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণে তার অবদান প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। 

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ কামাল ও তাদের পরিবারের শহীদ অন্যান্য সদস্যবৃন্দ ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আগত অতিথিদেরকে আপ্যায়ন এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।