NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে ঢাকায় চীনের বিশেষ দূত


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৪ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে ঢাকায় চীনের বিশেষ দূত

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন চীনের বিশেষ দূত দেং শিজুন। তিন দিনের সফরে তিনি গত রবিবার ঢাকায় আসেন। সোমবার (৩১ জুলাই) তিনি ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চীনের বিশেষ দূতের এ সফর, সাক্ষাৎ ও বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ, চীন কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকায় আলোচনাগুলোতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের ত্রিপক্ষীয় উদ্যোগের আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ, বিশেষ করে পাইলট প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আগে মিয়ানমার সফর করেন চীনের বিশেষ দূত।

ত্রিপক্ষীয় উদ্যোগের আওতায় বাংলাদেশ ও মিয়ানমার সীমিত পরিসরে হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর চেষ্টা করছে।

এ বছর বর্ষা শুরুর আগেই প্রত্যাবাসন শুরু হওয়ার চেষ্টা ছিল। কিন্তু তা শুরু করা যায়নি। আগামীতে প্রত্যাবাসন শুরুর জন্য আলোচনা চলছে। 

 

তবে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এখনই প্রত্যাবাসন শুরুর বিরূদ্ধে।

তারা মনে করে মিয়ানমার পরিস্থিতি এখন প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়। বাংলাদেশ জোর দিয়ে বলেছে, প্রত্যাবাসন হবে স্বেচ্ছায়। কাউকে জোর করে ফেরত পাঠানো হবে না।