NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

কাজলকে কাঁধে তুলে বিপাকে পড়েছিলেন শাহরুখ, সামনে এলো অজানা কাহিনি


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৯:১১ পিএম

কাজলকে কাঁধে তুলে বিপাকে পড়েছিলেন শাহরুখ, সামনে এলো অজানা কাহিনি

১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিকে ভারতীয় বাণিজ্যিক ছবির দুনিয়ায় বিশেষ গুরুত্ব দেন অনেকে। শাহরুখ-কাজলের ক্যারিয়ারের চেঞ্জমেকারও এই ছবি। বলিউড ছবিতে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছিল ছবিটি।

এই ছবির হাত ধরেই বলিউড পেয়েছিল ‘রোম্যান্টিক হিরো’ শাহরুখ খানকে। আদিত্য চোপড়া পরিচালিত ‘ডিডিএলজে’ সেই দিক থেকে ছিল এক টাটকা বাতাস। ২৮ বছর পরও এখনো একই রকম আবেদন এই ছবির। ওই ছবির শুটিংয়ে কাজলকে কাঁধে তুলতে গিয়ে কী অবস্থা হয়েছিল শাহরুখের? সেই অজানা কাহিনি সামনে আনলেন কাজল।

‘ডিডিএলজে’র পোস্টারের কথা মনে আছে? সেখানে কনের পোশাকে কাজল, এদিকে কালো জ্যাকেট মাথায় টুপি জিন্স পরে দাঁড়িয়ে শাহরুখ তথা রাজ। কাঁধে তুলেছেন তার সিমরানকে। দৃশ্যটি দেখতে যতখানি প্রেমময়, বাস্তবে কাজটি করতে গিয়ে বেশ বেগ পেতে হয় শাহরুখকে। যদিও প্রথমে শাহরুখ ভেবেছিলেন, সহজেই কাজলকে কাঁধে তুলে নেবেন। তাকে কাঁধে তুলে নিয়ে ছবি তুলেছেন, শুটিংও হয়েছে। কিন্তু পরে গোটা কাঁধ ‘লক’ হয়ে যায় শাহরুখের। যদিও কাজল নাকি তাকে আগেই সাবধান করেছিলেন।

অভিনেত্রীর কথায়, ‘আমি বলেছিলাম, তুমি পারবে তো? ও বলেছিল, হ্যাঁ পারব। চিন্তা করো না, আমার শক্তি কিছু কম নয়।’ কাজল বলেন, ‘ও আমাকে একটুও বুঝতে দেয়নি, আমি কতটা ভারী। তবে পরে ফ্রোজেন শোল্ডারের সমস্যায় ভুগতে হয়েছিল তাকে। বেচারা শাহরুখ।’