NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট : সিইসি


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৩ এএম

ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট : সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগাম ভোট কীভাবে হবে? যদি তফসিল আজকে দিয়ে দেই তাহলে কি আগাম ভোট হবে? তফসিলের সঙ্গে তো ভোটের সম্পর্ক নেই।

নির্বাচন ভবনে রবিবার (৩০ জুলাই) বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি এমন জবাব দেন।

সিইসি বলেন, তফসিলের বিষয়টি অনুমান করে বলেছি সেদিন। ব্যাখ্যা করার আর দরকার নেই।

পত্রিকায় আসছে।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুর দিকে হতে পারে। অক্টোবর কখন হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জানি না। এটাতো আমাদের মাঝে (কমিশন বৈঠকে) আলোচনাও হয় নাই।

সিদ্ধান্তও হয় নাই। নব্বই দিনের হিসেবে মিলিয়ে দেখেছি অক্টোবরের আগে তফসিল দেওয়া সম্ভব নয়। ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে। এটাই গুরুত্বপূর্ণ।
তফসিল আজকে করলাম কি কালকে করলাম ওটা তো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো নির্বাচনটা কবে হবে।

 

তাহলে ভোটটা ডিসেম্বরে হচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে নয়। এটি তো আমাদের রোডম্যাপে বলে দেওয়াই আছে যে, ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।

তাহলে আগাম ভোট হচ্ছে না, যথা সময়ে নির্বাচন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, আগাম ভোট কীভাবে হবে? যদি তফসিল আজকে দিয়ে দেই তাহলে কি আগাম ভোট হবে? তফসিলের সঙ্গে তো ভোটের সম্পর্ক নেই।

 

তিনি বলেন, তফসিল আমি তিন মাস আগে, চার মাস আগে দিতে পারি। এ নিয়ে কোনো আইন নেই। নির্বাচনের আইন আছে। কখন নির্বাচন হতে পারে, নব্বই দিনের মধ্যে। তফসিল কবে দিতে হবে এ বিষয়ে কোনো আইন নেই। আমার অনুমানে আমি বলছি, এটা (তফসিল) অক্টোবরের শেষ দিকে হতে পারে। নভেম্বরের প্রথম দিকেও হতে পারে। নরমালি ৫০ থেকে ৬০ দিন আগে তফসিল দেওয়া হয়। সেপ্টেম্বরে তফসিল হচ্ছে না।