NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:২৪ এএম

রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

রাজধানীতে চলমান সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের হামলায় পুলিশের বিভিন্ন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, আজ শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী,‌ নয়াবাজার, ধোলাইখাল ও শ্যামলী এলাকায় পুলিশের বেশ কয়েকটি গাড়িতে হামলাসহ ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, আজকে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় রাজধানীর যাত্রাবাড়ী, নয়াবাজার, ধোলাইখাল ও শ্যামলী এলাকায় পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পুলিশের ৪ থেকে ৫টি গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বেশ কয়েকটি প্রবেশ মুখে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পাশাপাশি বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।