NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩১ এএম

>
পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, পেরুর দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ২মিনিটে আঘাত হেনেছে এই ভূমিকম্প। ভূমিকম্পের আঘাতের কেন্দ্রে ছিল দেশটির পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় আজাঙ্গারো শহর।

ভূপৃষ্ঠ থেকে ২১৭ দশমিক ৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে প্রতিবেশি বলিভিয়ার রাজধানী লা পাজের পাশাপাশি পেরুর আরেকুইপা, টাকনা এবং কুসকো শহরের কিছু ভবনও কেঁপে উঠেছে।

তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং রেডিও স্টেশনগুলো এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর জানায়নি।