NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৪:০৩ এএম

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষে তার সরকারি বাসভবন বঙ্গভবনের পদ্মপুকুরে আজ ৫২৯০টি মাছের পোনা অবমুক্ত করেছেন। তিনি আজ বিকালে বঙ্গভবনের পদ্মপুকুরে (যেটাকে আগে সিংহ পুকুর বলা হতো) রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, চিংড়ি ও গুলসার বিভিন্ন প্রজাতির ৪৩২ কেজি ওজনের পোনা অবমুক্ত করেন। 

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান।

রাষ্ট্রপতি মৎস্য খাতের সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। মৎস্য খাতকে কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে, রাষ্ট্রপতি স্থানীয় জাতের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সকলকে সুস্পষ্টভাবে নির্দেশ দেন।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বঙ্গভবনের সচিব বৃন্দ, সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান, মৎস্য, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির দোয়া-মোনাজাত পরিচালনা করেন। সূত্র: বাসস