NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

অপু বিশ্বাসকে নিয়ে যা বললেন শাকিবের নায়িকা ইধিকা


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৮:১২ এএম

অপু বিশ্বাসকে নিয়ে যা বললেন শাকিবের নায়িকা ইধিকা

বাংলাদেশে নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। 

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের। বিশেষ করে এই ছবিতে তার বেশ কয়েকটি সংলাপ দেখা গেছে শাকিব ভক্তদের মুখে মুখে। 

যদিও সিনেমা শুরুর আগে শাকিবের সঙ্গে ইধিকার জুটি নিয়ে কিছু বিতর্ক ছিল। ঢালিউডের শীর্ষ নায়কের সঙ্গে তাকে মানাবে কি না এমন প্রশ্নও তৈরি হয়েছিল।

কিন্তু সেই সকল বিতর্ককে পিছনে ফেলেই পর্দায় দারুণ কিছু উপহার দিয়েছেন ইধিকা। যার কারণে নবাগত এই নায়িকাকে নিয়ে প্রশংসায় মেতেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। 

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘শাকিবের বিপরীতে সমানভাবেই কাজ করেছেন ইধিকা। তার অভিনয় ছিল প্রশংসনীয়।’

অপুর এমন মন্তব্যকে বড় মনের পরিচয় হিসেবে দেখছেন ইধিকা। তার ভাষ্য, ‘একজন অভিনেত্রী কিংবা মানুষ হিসেবে অপু বিশ্বাসের এই মন্তব্য অনেক বড় মনের পরিচয়। কারণ তিনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা তার। অন্যদিকে শাকিব খানের সঙ্গেও সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন। একজন নবাগত নায়িকা হিসেবে, তার থেকে এমন মন্তব্য পাওয়া সত্যিই বড় বিষয় আমার জন্য।’

এদিকে শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ইধিকা বলেন, ‘শাকিব খানের ক্রেজ এবং তার সঙ্গে শুটিং দারুণ উপভোগ করেছি। তার ছবির নায়িকা বলে আমাকে এতটা সাদরে গ্রহণ করবে তা ভাবতেই পারিনি। মনে হয়েছে আমি বাংলাদেশেরই অভিনেত্রী, সেখানকার মানুষেরই বহুদিনের পরিচিত নায়িকা।’