NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

কোরআন অবমাননা: সুইডেনের পণ্য বয়কটের ঘোষণা কাতারের সুপারমার্কেটের


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০২:৫৮ এএম

কোরআন অবমাননা: সুইডেনের পণ্য বয়কটের ঘোষণা কাতারের সুপারমার্কেটের

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারের সবচেয়ে বড় সুপারমার্কেট সোক আল বালাদি সুইডেনের সব পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। এক উগ্রবাদীকে কোরআন অবমাননা করার সুযোগ দেওয়ার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে কাতারি প্রতিষ্ঠানটি।

তারা বলেছে, নিজেদের সুপারমার্কেট থেকে সুইডেনের সব পণ্য সরিয়ে ফেলবে তারা এবং ‘পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত’ দেশটির কোনো পণ্য বিক্রিও করবে না।

স্থানীয় একটি টিভির প্রতিবেদনে দেখানো হয়েছে, প্রতিষ্ঠানটির কর্মীরা পণ্যের তাক থেকে সুইডেনের জনপ্রিয় চকলেট নামিয়ে ফেলছেন।

গত ২৮ জুন পবিত্র ঈদুল আজহার দিন এক ইরাকি উগ্রবাদী শরণার্থী সুইডেনের রাজধানী স্টকহামের সবচেয়ে বড় মসজিদের সামনে কোরআন শরীফে আগুন লাগিয়ে তা অবমাননা করেন। এমন হীন কাজের আগে পুলিশের অনুমতি নিয়ে নেন তিনি। এরপর আবার ২০ জুলাই কোরআন শরীফ পোড়ানোর ঘোষণা দেন তিনি। যদিও তিনি ওইদিন কোরআন পোড়াননি; তবে মাটিতে ফেলে কোরআনে ওপর দাঁড়িয়ে অবমাননা করেন।

এছাড়া স্টকহামে একটি কথিত বিক্ষোভেও কোরআন অবমাননা করা হয়। এসব ঘটনায় ক্ষুব্ধ হয় মুসলিম বিশ্ব। বিশ্বের সব মুসলিম দেশ সুইডেনের রাষ্ট্রদূতদের ডেকে এর তীব্র প্রতিবাদ জানায়। এছাড়া মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) সুইডেনের বিশেষ দূতের মর্যাদা বাতিল করে। আরবের উপসাগরের দেশগুলো দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সুইডেনের প্রতি আহ্বান জানায়।