NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পোল্যান্ডকে পুতিনের হুমকি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫০ পিএম

পোল্যান্ডকে পুতিনের হুমকি

ইউক্রেন ও বেলারুশের প্রতিবেশী দেশ পোল্যান্ডকে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অভিযোগ করেছেন, পোল্যান্ড বেলারুশ নিয়ে আঞ্চলিক উচ্চাকাঙ্খা দেখাচ্ছে। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি বেলারুশের প্রতি পোল্যান্ড কোনো আগ্রাসন দেখায়, তাহলে তা রাশিয়ার ওপর হামলা হিসেবে বিবেচনা করবেন তিনি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন।

শুক্রবার (২১ জুলাই) রুশ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে পুতিন হুমকির সুরে বলেছেন, রাশিয়ার যে সামরিক শক্তি আছে তার পুরোটা ব্যবহার করে বেলারুশকে রক্ষা করা হবে।

রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, তাদের কাছে খবর এসেছে ইউক্রেনের পূর্ব দিকে পোলিশ এবং লিথুয়ানিয়ান ইউনিটকে সামরিক আগ্রাসনের জন্য ব্যবহার করা হবে এবং অঞ্চলটি দখল করা হবে। যা আগে পোল্যান্ডের অংশ ছিল।

পুতিন বলেছেন, ‘এটি সবারই জানা যে তারা (পোল্যান্ড) বেলারুশের অঞ্চলও দখল করার স্বপ্ন দেখে।’ তবে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেবেন তিনি।   

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াড়নার গ্রুপের সেনারা বেলারুশে জড়ো হওয়ার পর বেলারুশ সীমান্তে আরও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পোল্যান্ড। এরপরই এমন মন্তব্য করেছেন পুতিন। 

এদিকে রুশ প্রেসিডেন্টের এমন দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে পোল্যান্ড। ন্যাটো সদস্যভুক্ত দেশটির কো অর্ডিনেটর অব স্পেশাল সার্ভিসের মন্ত্রী স্টানিসলো জারইয়ান রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা পিএপিকে বলেছেন, ‘ক্রেমলিনের হতাশাগ্রস্ত বিরক্তি (পুতিন) আবারো পোল্যান্ড সম্পর্কে মিথ্যা বলছেন এবং ইউক্রেনের যুদ্ধের সত্যতা সম্পর্কে মিথ্যাচার করার চেষ্টা করছেন। ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক শোসনবাদকে ব্যবহার করে পোল্যান্ডের বিরুদ্ধে মিথ্য তথ্য ছড়াচ্ছেন।’

নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে পুতিন দাবি করেছেন, পোল্যান্ডের পূর্ব দিকে যেসব অঞ্চল রয়েছে সেগুলো সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্টালিন তাদের উপহার হিসেবে দিয়েছিলেন। আর এ উপহারের জন্য পোলিশদের রাশিয়ার কাছে কৃতজ্ঞ থাকা উচিত।