NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

শুধু আমিই না, অনেক নায়িকাই টিকটক করে: দীঘি


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৪ এএম

শুধু আমিই না, অনেক নায়িকাই টিকটক করে: দীঘি

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে পুরোদস্তুর নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ে প্রশংসা কুড়ালেও সোশ্যাল মিডিয়ায় টিকটক, রিল ভিডিও বানানো নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী।

টিকটক প্রসঙ্গে দীঘি বলেন, ‘বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমিই শুধু টিকটক করি না, আরও অনেক নায়িকাই করে। কিন্তু আমি জানি না, শুধু আমাকেই কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়। তাদের কেন প্রশ্ন করা হয় না? ঘুরেফিরে আমাকেই বলা হয় এবং বারবার জিজ্ঞেস করা হয়, আমি কেন টিকটক করছি?’

তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে, বর্তমানে টিকটক করছি না। কারণ, আমার হাতে এত সময় নেই। টিকটক করার জন্য আলাদা সাজবো, ক্যামেরার সামনে দাঁড়াব এ সময় নেই। তবে যখন ফ্রি থাকি অথবা কোনো একটা কাজ করছি, তখন হয়তো ছোট করে একটা টিকটক করে ফেলি।’

সমালোচকদের উদ্দেশে দীঘি বলেন, ‘যারা আমার সমালোচনা করেন তাদের বলব, এখন হাতে আমার টিকটক করার মতো সময় নেই। পড়াশোনা ও কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। আশা করি টিকটক ইস্যুতে আমাকে ভুল বুঝবেন না।’

দীঘির কাছে বড় পর্দা নাকি ছোট পর্দা এসব বিবেচ্য নয়। তার কথায়, ‘সিনেমা তো সিনেমাই। বড় পর্দায় কি ছোট পর্দায়, সেটি বিষয় নয়। ওটিটি ছাড়া টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হলে সেটিকেও সিনেমাই মনে করি।’

জানা গেছে, খুব শিগগির নতুন সিনেমার কাজ নিয়ে ফিরবেন এ অভিনেত্রী। আগামী মাসে শুটিং শুরু করতে পারবেন বলেও আশাবাদী দীঘি। তবে শুটিংয়ের আগে ছবির নাম কিংবা পরিচালকের নাম বলতে চাননি। ভক্ত-দর্শকদের চমক উপহার দিতে চান নতুন দিনের মেধাবী এ নায়িকা।