NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইতালিতে হ‌লি আর্টিজানে নিহতদের স্মরণ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৫৫ এএম

>
ইতালিতে হ‌লি আর্টিজানে নিহতদের স্মরণ

হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১ জুলাই) দূতাবাসের মিলনায়তনে এ উপলক্ষে এক স্মরণ-সভার আয়োজন করা হয়।

রো‌মের বাংলাদেশ দূতাবাস জানায়, সভায় হলি আর্টিজান বেকারিতে সংঘটিত সন্ত্রাসী হামলার শিকার নয় ইতালীয় নাগরিকসহ সকল নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান মর্মান্তিক ঘটনাটির কথা উল্লেখ করে সন্ত্রাস দমনে সরকারের জিরো টলারেন্স পদক্ষেপ তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, গত ৪ মার্চ পরিচয়পত্র পেশ করার সময় ইতালির রাষ্ট্রপতি সারজিও মাত্তারেল্লা এই ঘটনায় নিহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের নেওয়া প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রদূত সবাইকে জানান, এই দুঃখজনক ঘটনা বাংলাদেশের মানুষের মনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে।

পরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে দূতাবাসের দ্বিতীয় সচিব মো. আশফাকুর রহমান ছয় বছর আগে সংঘটিত এই নৃশংস ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সবার সামনে উপস্থাপন করেন।