NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পানি খাতে অব্যাহত সহ‌যো‌গিতার আশ্বাস ডাচ দূতের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০২ পিএম

>
পানি খাতে অব্যাহত সহ‌যো‌গিতার আশ্বাস ডাচ দূতের

আগামী কয়েক দশকে বাংলাদেশের পানি খাতে অব্যাহত সহ‌যো‌গিতার আশ্বাস দিয়েছেন নেদারল্যান্ডসের পানি বিষয়ক দূত হেঙ্ক ওভিঙ্ক।

‘নেদারল্যান্ডস-বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর : পানির গল্প’ বই উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। শুক্রবার (১ জুলাই) নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ও হেঙ্ক ওভিঙ্ক ডেল্‌ফে বাংলাদেশি এবং ডাচ তরুণ ফটোগ্রাফারদের পুরস্কারপ্রাপ্ত ছবি সম্মিলিত এক‌টি স্মারক বই প্রকাশ করেছে।

বইটি শীর্ষস্থানীয় ডাচ পানি গবেষণা প্রতিষ্ঠান, ডেল্টারেস এবং দূতাবাসের মধ্যে গত ১৬ মাসের সহযোগিতায় পরিচালিত ‘পানি বিষয়ক ছবি প্রতিযোগিতা’র মাধ্যমে তৈরি হয়। গত বছর উন্মুক্ত ফটো প্রতিযোগিতায় ১ হাজার ৬০০ ছবি জমা পড়ে, যার মধ্যে জুরি ১০টি ছবি পুরষ্কারের জন্য নির্বাচিত করে।

৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে প্রকাশিত বইটি যৌথভাবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়।