NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কোটি কোটি টাকা আত্মসাৎ, মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:১৪ এএম

কোটি কোটি টাকা আত্মসাৎ, মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করেন ভুক্তভোগী পোশাক শ্রমিক ও সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর ১১ নম্বরের সড়ক বন্ধ করে কিছু লোকজন বিক্ষোভ করছেন। আমরা ঘটনাস্থলে আছি। তারা কেন বিক্ষোভ করছেন, জানার জন্য কথা বলার চেষ্টা করছি।

রাস্তা অবরোধকারীদের দাবি, টাকা না দিয়ে অফিসে তালা মেরে পালিয়েছেন কর্ণফুলী মাল্টিপারপাসের কর্মকর্তা ও কর্মচারীরা। সেখানে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা।

এর আগে ২০২১ সালের ৩ নভেম্বর প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছিল র‍্যাব। ওই সময় অস্ত্র, মাদক, জাল টাকা, দুটি দামি গাড়িও জব্দ করা হয়।