NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

রশিদহীন আফগানিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০১:২৯ এএম

রশিদহীন আফগানিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: একমাত্র টেস্টে রশিদ খানকে ছাড়া খেলতে নেমে বাংলাদেশের ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। এরপর ওয়ানডে সিরিজে রশিদ ফিরেন, আফগানিস্তানও ফিরে সেরা ফর্মে। প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করে সিরিজ জয়। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে রশিদ খান বিশ্রামে।

তাকে ছাড়া ছন্নছাড়া আফগানিস্তান মাঠ ছাড়ল হার নিয়ে। ৭ উইকেটের দারুণ জয়ে বাংলাদেশ এড়িয়েছে হোয়াইটওয়াশের লজ্জা।

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের পথটা সুগম করে দিয়েছিল বোলাররা। এর আগে টসে হেরে বোলিংয়ে নেমে আফগানিস্তানকে মাত্র ১২৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

 বল হাতে শুরু থেকেই আফগানদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। ১৫ রানেই আফগানদের শীর্ষ চার ব্যাটারকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। এর মধ্যে শরিফুলের শিকার ৩ উইকেট। পরবর্তী সময়েও টাইগারদের দাপট অব্যাহত থাকে, ৬৮ রানে পড়ে আফগানিস্তানের সপ্তম উইকেট।
এরপর একাই লড়াই করেন আজমতউল্লাহ ওমরজাই।

 

৭১ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে আফগানিস্তানকে ১২৬ পর্যন্ত নিয়ে যান আজমতউল্লাহ। তার ইনিংসে মাত্র ১টি চার থাকলেও ছিল ৩টি ছক্কা। শরিফুল ইসলাম ৯ ওভারে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেন। এ ছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেছেন।

১০ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন সাকিব আল হাসান। তার শিকার ১টি উইকেট।

 

১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে খুব বেশি সময় নেননি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ৩ উইকেট হারিয়ে ২৫তম ওভারেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।