NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বাগদানের দুই মাস পর ‘সুখবর’ দিলেন পরিণীতি


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৭:২০ এএম

বাগদানের দুই মাস পর ‘সুখবর’ দিলেন পরিণীতি

অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপনেতা রাঘব চাড্ডা ১৩ মে ধুমধাম করে বাগদান সেরেছিলেন। সেই সুখবরের দুই মাস যেতে না যেতেই নতুন খবর দিলেন পরিণীতি। জানালেন অভিনয়ের পাশাপাশি তার জীবনে যুক্ত হচ্ছে আরও এক নতুন কাজ। শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেকে উপস্থাপন করছেন নতুনভাবে, আসছে তার নতুন ব্যবসা, বাজারে আসছে নতুন প্রোডাক্ট।

পরিণীতি লেখেন, অবশেষে সবাইকে বলার সময় এসেছে। গত আট মাস ধরে পুরোটাই এক রোলার কস্টার জার্নি ছিল। আমার পেশা ও জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। অবশেষে সেই জিনিসটাই করতে যাচ্ছি, গত ৪ বছর ধরে যে জিনিসের জন্য অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। আমার শিক্ষা আমাকে বারবার অভিনয়ের থেকেও বেশি কিছু করার উৎসাহ দিয়ে এসেছে। ভীষণ ভালো লাগছে আমার টিম ও আমি এখন একই স্বপ্ন দেখছি।

অভিনেত্রী জানান, খুব শিগগিরই তার ব্র্যান্ড বাজারে আসছে। কীভাবে পানি ছাড়াও শ্যাম্পু করা যায়, তাই শেখাবে তার এই নতুন উদ্যোগ।

বিদেশে একসঙ্গে বিজনেস স্কুলে পড়তেন রাঘব ও পরিণীতি। তাদের বাগদানের অনুষ্ঠান বসেছিল দিল্লির কাপুরতলা হাউজে। হাজির ছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া থেকে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। বাগদানের পোশাক ডিজাইন করেছিলেন মণীশ মালহোত্র। জমে উঠেছিল অনুষ্ঠান।