NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের দায় স্বীকার আসামির


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:১৮ পিএম

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের দায় স্বীকার আসামির

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত মাহাদী হাসান জারিফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে আদালতে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক তদন্ত মো. শাহজাহান মণ্ডল। তিনি  বলেন, গত ৩ জুলাই ধানমন্ডিতে ২১ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানা একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি মাহাদী হাসান জারিফ পলাতক ছিলেন। গতকাল রাতে তাকে বরিশাল জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জারিফ। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। ভুক্তভোগী ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছেন।