NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফ্ল্যাট না পেয়ে স্বামীকে ইয়াবায় ফাঁসাতে গিয়ে উল্টো ফাঁসলেন স্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪২ এএম

>
ফ্ল্যাট না পেয়ে স্বামীকে ইয়াবায় ফাঁসাতে গিয়ে উল্টো ফাঁসলেন স্ত্রী

চট্টগ্রামের বোয়ালখালী এলাকার বাসিন্দা রুহুল আমিনের (ছদ্মনাম) দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার (ছদ্মনাম)। প্রথম  বিয়ের বিষয়টি জেনেও আর্থিক ও সম্পত্তি সংক্রান্ত সুবিধা পাওয়ার জন্য বিয়েবন্ধনে আবদ্ধ হন আকলিমা। 

বিয়ের পর থেকে স্বামী রুহুল আমিন তার প্রথম স্ত্রীর তুলনায় দ্বিতীয় স্ত্রীকে টাকা-পয়সা কম দিতেন। পাশাপাশি চট্টগ্রাম শহরে একটি ফ্ল্যাট দ্বিতীয় স্ত্রী অর্থাৎ আকলিমাকে লিখে দিতে অস্বীকৃতি জানান। আর তাতেই স্বামীর ওপর ক্ষিপ্ত হন তিনি।

ক্ষোভের এক পর্যায়ে আকলিমা তার স্বামীকে ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিকট ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এরপর কৌশলে নিজে ইয়াবা ট্যাবলেট কিনে বাড়িতে লুকিয়ে রাখেন। 

বিভিন্ন লোকের মাধ্যমে আকলিমা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইয়াবার বিষয়টি জানান। তবে র‍্যাবের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। তাকে আটকের পর স্বামীকে ফাঁসানোর পরিকল্পনার কথা জেনে ফেলে র‌্যাব।

আকলিমাকে ইয়াবাসহ আটক করার পর শুক্রবার (১ জুলাই) এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিই এসব কথা জানিয়েছেন। 
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব ৭ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার খিদিরপুর এলাকার একটি ভবনের দ্বিতীয়তলার কক্ষে ইয়াবা মজুত রয়েছ।  

এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আকলিমাকে (ছদ্মনাম) আটক করা হয়। ওই কক্ষের ভেতর সিরামিকের মালামাল রাখার বাক্সে বিশেষ কৌশলে রাখা ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‍্যাব। 

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, ইয়াবাগুলো তিনি ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যেন আইনশৃঙ্খলা বাহিনী বাসায় গিয়ে স্বামীকে গ্রেপ্তার করে। কিন্তু আকলিমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের পরিকল্পনার কথা র‍্যাবকে জানিয়ে দেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।