NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরে ব্রিটিশ মন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৮:১২ এএম

বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরে ব্রিটিশ মন্ত্রী

দুই দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী নিগেল হাডলেস্টন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ব্রিটিশ মন্ত্রীর এ সফর বলে জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

বুধবার (৫ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরি করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যা কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি উভয় দেশের অর্থনীতির বিকাশ ঘটাবে।  

যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের একটি শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

হাডলেস্টন বলেন, আমার প্রথম সফর বাণিজ্য বাড়াতে ও বিনিয়োগ সম্পর্ক অর্জনের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাজ্যের দৃঢ় উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন করে। বাজারে প্রবেশাধিকার এবং বাণিজ্যে বাধা দূর করে পারস্পরিক সমৃদ্ধি বাড়াতে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ।

ঢাকা সফরের প্রথম সূচিতে এরইমধ্যে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া তিনি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।