NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সৌদি ক্লাবে নাম লেখালেন ফিরমিনো


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৬ পিএম

সৌদি ক্লাবে নাম লেখালেন ফিরমিনো

সৌদি আরবের পেশাদার লিগে হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে এবার নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়া এই তারকা ফরোয়ার্ড আল-আহলির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।

৩১ বছর বয়সী ফিরমিনো ৮ মৌসুম লিভারপুলের জার্সিতে অ্যানফিল্ডে কাটিয়েছেন। এ সময়ের মধ্যে ৩৬২ ম্যাচে করেছেন ১১১ গোল। রেডদের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টে আল-আহলির পক্ষ থেকে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সপ্তাহখানেকেরও কম সময় আগে সেনেগালিজ গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিকে চেলসি থেকে দলে ভিড়িয়েছিল আল-আহলি।

ইউরোপিয়ান লিগ থেকে একে পর এক তারকাদের ভিড়িয়ে প্রতিদিনই আলোচনার জন্ম দিচ্ছে সৌদি পেশাদার লিগ। গতকাল লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড কোচ হিসেবে আল-ইত্তিফাকে যোগ দিয়েছেন।

জানুয়ারিতে ক্রিশ্চিয়ানো রোনালদো আল-নাসরে আসার পর একে একে এই লিগের শীর্ষ ক্লাবগুলো করিম বেনজেমা, এন’গোলো কান্তে, কালিডু কুলিবালিদের মত খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে।