NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বর্তমানে কোনো মুক্তিযোদ্ধা সরকারি চাকুরিতে কর্মরত নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৭:৫৬ পিএম

বর্তমানে কোনো মুক্তিযোদ্ধা সরকারি চাকুরিতে কর্মরত নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা: বর্তমানে কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকুরিতে বিধি অনুযায়ী কর্মরত নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এ. কে. এম. রহমতুল্লাহর এক প্রশ্নের লিখিত উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। মঙ্গলবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আ. ক. ম মোজাম্মেল হক বলেন, এ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার সর্বশেষ জন্ম তারিখ ৩০-০৫-১৯৫৯। সে অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার বিধি মোতাবেক চাকুরিকাল হবে ৩০ মে, ২০১৯ সাল পর্যন্ত। বর্তমানে কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকুরিতে বিধি অনুযায়ী কর্মরত নেই। এ মন্ত্রণালয়ের বয়স সংক্রান্ত গত ১৭-০১-২০১৮ তারিখের ২৫ নম্বর পবিপত্র (কপি সংযুক্ত)।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০-এর নির্দেশনা অনুসরণে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানি ভাতা পরিচালনা করা হয়ে থাকে। উক্ত আদেশে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd or ff.molwa.gov.bd), সমন্বিত তালিকাভুক্ত MIS ধারী বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয়। চাকুরিরত বা চাকুরিরত নয় এমন সকল বীর মুক্তিযোদ্ধাদের জীবিতকাল পর্যন্ত এবং মৃত্যুর পর ওয়ারিশগণ স্ত্রী ও সন্তানগণ ভাতা প্রাপ্য হয়।