NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশ আসতে চায় ইরাক ফুটবল দল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১৪ পিএম

>
বাংলাদেশ আসতে চায় ইরাক ফুটবল দল

এশিয়ার ফুটবলে অন্যতম দেশ ইরাক। সেই ইরাক বাংলাদেশে এসে ফুটবল ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইরাক থেকে একটি চিঠি দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেই চিঠি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বলেন,‘পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে ইরাকের চিঠি দিয়েছে। সেই চিঠিতে তাদের পুরুষ ফুটবল দল বাংলাদেশে ফুটবল খেলতে আসার আগ্রহ দেখিয়েছে। বাকিটা নির্ভর করছে আমাদের আগ্রহ ও ব্যবস্থাপনার উপর।’ সাধারণত দুই দেশের ফেডারেশনের মধ্যে চিঠি চালাচালি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরাকের চিঠি দেয়ায় বাংলাদেশের ফুটবলাঙ্গনে খানিকটা বিস্ময় জেগেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই চিঠি পাওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ঢাকাস্থ ইরাকের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। ইরাকের রাষ্ট্রদূতও বিষয়টি অবগত বলে জানালেন মেজবাহ উদ্দিন, ‘ইরাক থেকে বাংলাদেশে অবস্থিত তাদের দূতাবাসকেও জানিয়েছে।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইরাকের চিঠিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে পাঠাবে। বাফুফে ম্যাচ আয়োজনের সুযোগ ও সম্ভাব্যতা যাচাই করে সিদ্ধান্ত নেবে। যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরাক নিজ দেশে খেলার সুযোগ পায় না। বিভিন্ন দেশের সঙ্গে অ্যাওয়ে ম্যাচই খেলতে হয় তাদের। 

ইরাকের সঙ্গে মালয়েশিয়া ফুটবল দলও বাংলাদেশে খেলতে আসার কথা শোনা গিয়েছিল। এই প্রসঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘মালয়েশিয়াও বাংলাদেশে ফুটবল খেলতে আসতে চায়। এটা মৌখিক পর্যায়ে আলাপ হয়েছে। কোনো আনুষ্ঠানিক চিঠি নেই।’ জামাল ভূইয়ারা কিছু দিন আগে মালয়েশিয়ায় এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলে এসেছেন। মালয়েশিয়া নারী ফুটবল দল এই সপ্তাহে বাংলাদেশে দু’টি প্রীতি ম্যাচ খেলেছে ঢাকায়।