NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

করোনায় শনাক্ত ১১০, ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৩৭১ জন


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:১৮ এএম

করোনায় শনাক্ত ১১০, ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৩৭১ জন

ঢাকা: দেশে গত এক দিনে আরো ১১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত ৩৭১ হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৬৭৬ জনের নমুনা পরীক্ষা করে এই ১১০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।

এদিন শনাক্তের হার ৬.৫৬ শতাংশ। 

 

গত এক দিনে করোনা শনাক্ত রোগীদের মধ্যে ১০১ জনই ঢাকার, চট্টগ্রাম ও সিলেটে দুজন করে। এ ছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার ও নোয়াখালীতে একজন করে রোগী শনাক্ত হয়েছে। 

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৩৬২ জন।

আক্রান্তদের মধ্যে মারা গেছে ২৯ হাজার ৪৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ আট হাজার ৩৪৮ জন।

 

অন্যদিকে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩৭১ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা কমে হয়েছে এক হাজার ৩৮৫ জন।

আগের দিন ছিল এক হাজার ৪৯৮ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৬০৯ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের।