NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৫:৪৫ এএম

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা: শহীদ জননী জাহানারা ইমামের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন সোমবার। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সানাই হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের প্রেরণার উৎস। আজ সকাল ৮টায় ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

 

জাহানারা ইমাম একাধারে একজন বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক-দালালবিরোধী আন্দোলনের নেত্রী। তাঁর সবচেয়ে আলোচিত বই ‘একাত্তরের দিনগুলি’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে। বইটি দিনলিপি আকারে লেখা, যার শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং শেষ ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এতে তুলে ধরা হয়।

 

বইয়ের প্রধান চরিত্র তাঁর বড় ছেলে শাফী ইমাম রুমী। রুমী মুক্তিযুদ্ধে কয়েকটি গেরিলা অপারেশনের পর পাকিস্তানিদের হাতে শহীদ হন।

১৯৯২ সালের ১৯ জানুয়ারি জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত হয় ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।