NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে কম্যুনিটি এডুকেশন কাউন্সিল নির্বাচনে বিজয়ী বাংলাদেশি মামুন


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৭ পিএম

নিউইয়র্কে কম্যুনিটি এডুকেশন কাউন্সিল নির্বাচনে বিজয়ী বাংলাদেশি মামুন

নিউইয়র্ক সিটি এডুকেশন কাউন্সিলে স্কুল ডিস্ট্রিক্ট-১৫ (ব্রুকলীন) থেকে ‘কম্যুনিটি এডুকেশন কাউন্সিল’ নির্বাচনে জয়ী হলেন বাংলাদেশি আমেরিকান মামুন-উর রশীদ। এই ডিস্ট্রিক্টের অধীনে পার্কস্লোপ, সানসেট পার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড তথা কেনসিংটন এবং ডাউন টাউন ব্রুকলীন এলাকায় প্রি-কে থেকে মিডল লেভেলের ৪৮টি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার। এসব শিক্ষার্থীর অভিভাবকেরাই ভোট দেন ২১ এপ্রিল থেকে ৯ মে’র মধ্যে। 

ব্রুকলীনে ‘লিটল বাংলাদেশ’ এলাকায় অবস্থিত টিডিএস ইন্স্যুরেন্স কোম্পানীর পরিচালক মামুন প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি বিকাশেও নিরন্তর সহযোগী হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভে সক্ষম হয়েছেন। 

বহুজাতিক সমাজের নিরঙ্কুশ সমর্থনে বিজয়ী মামুন বললেন, পাবলিক স্কুলের শিক্ষার্থীদের যেসব সমস্যা রয়েছে বিশেষ করে শ্রেণিকক্ষের পরিবেশ সুরক্ষা, অভিভাবকের ভাষায় স্কুল কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ের ব্যবস্থা, স্কুলের শিক্ষার মান বৃদ্ধির পরামর্শ দিয়ে থাকে এডুকেশন কাউন্সিলম্যানরা। আমি শুধু বাঙালি কম্যুনিটি নয়, অন্য সকল পিছিয়ে পড়া কম্যুনিটির সমস্যা সমাধানেও স্কুল ডিস্ট্রিক্ট তথা সিটি প্রশাসনের সাথে লিঁয়াজো হিসেবে অবস্থান নেব। কারণ, এই দায়িত্বটি হচ্ছে অভিবাসী সমাজের আমেরিকান স্বপ্ন পূরণের পথে মৌলিক একটি অবলম্বন। সন্তানেরা স্বাস্থ্যসম্মত পরিবেশে সুশিক্ষা লাভে সক্ষম হলেই অভিভাবকেরা খুশী হবেন। আমি সে দায়িত্বটি নিষ্ঠার সাথে পালনে চেষ্টা করে যাবো।