NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন হয়রানির কোনো জায়গা নেই : পররাষ্ট্রসচিব


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ১০:১৬ এএম

শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন হয়রানির কোনো জায়গা নেই : পররাষ্ট্রসচিব

ঢাকা: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন হয়রানির কোনো জায়গা নেই। তিনি সবাইকে এই ধরনের ঘটনা প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

চলতি বছরের ডিসেম্বরে ঘানায় অনুষ্ঠিতব্য পিসকিপিং মিনিস্টেরিয়ালের প্রস্তুতিসভার উদ্বোধনী অনুষ্ঠানে আজ রবিবার ঢাকায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ের যৌথ উদ্যোগে প্রস্তুতিসভার আয়োজন করা হয়েছে।

সভায় পররাষ্ট্রসচিব তার বক্তব্যে বলেন, ‘সব শান্তিরক্ষী যেন নিরাপদ ও সহায়ক পরিবেশে কাজ করতে পারে, সেটির কৌশল নির্ধারণ খুঁজে বের করার দিকে আমরা তাকিয়ে আছি।’

 

মাসুদ বিন মোমেন বলেন, শান্তিরক্ষায় নারীদের যথাযথ অংশগ্রহণ শুধু লিঙ্গসমতার জন্য প্রয়োজন নয়, এটি কার্যকর শান্তিরক্ষা মিশন এগিয়ে নেওয়ার জন্য একটি বড় উপাদান।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় সেনা মোতায়েনকারী দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও লিঙ্গসমতার মূলনীতি প্রসারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন তিনি।