NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

গায়িকা নোরার প্রথম ভিডিও প্রকাশ্যে


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৫:২১ এএম

গায়িকা নোরার প্রথম ভিডিও প্রকাশ্যে

ভারতের অন্যতম আলোচিত তারকাদের মধ্যে একজন নোরা ফাতেহি। পড়াশোনা শেষ না করে নিজের ক্যারিয়ার তৈরি করতে ভারত চলে যান নোরা। নাচে দক্ষতার জন্য ফিল্মজগতে কাজ পান। হিন্দি সিনেমায় ‘আইটেম সং’-এর প্রয়োজন হলে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ হন নোরা।

দুর্দান্ত বেলি ডান্সের মাধ্যমে অল্প সময়ে খ্যাতি, যশ সবই পেয়েছেন নোরা। কয়েক মিনিটের নাচের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন নোরা। ছবিতে অভিনয় চলছিলই তবে বরাবরই নাচেই বিশেষ জোর দেন নোরা, ফল পেয়েছেন হাতে নাতে। 

এবার অভিনেত্রী ও নৃত্যশিল্পীর বাইরে নতুন এক পরিচয় সংযোজিত হলো নোরার নামের পাশে। বলা ভাল, তার সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হলো। প্রযোজক হিসেবে অভিষেক হলো তার। পাশপাশি গায়িকা নোরার প্রথম ভিডিও প্রকাশ্যে।

এর আগে গুরু রণধাওয়া, হার্ডি সন্ধু ও রাফতারের মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করেছেন নোরা। শুধু বলিউডের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন তিনি। জ্যাক নাইট ও রেভ্যানির মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিওতে নাচের দৃশ্যে তাকে দেখা গেছে। তবে এবার নোরার নিজের গাওয়া গানের ভিডিও এলো প্রকাশ্যে, নাম ‘সেক্সি ইন মাই ড্রেস’।

এই নতুন গানের প্রযোজক গায়িকা নিজেই। পরিচালনার দায়িত্বে ছিলেন একজন মরোক্কান পরিচালক। নৃত্যগুরু যদিও ভারতীয়। নোরার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই গান। যদিও এর আগে বিশ্বকাপে মঞ্চে ‘লাইট দ্য স্কাই’ গানে গলা মেলাতে শোনা যায় তাকে। তবে এবার একটা মিউজিক ভিডিও করে ফেললেন তিনি।