NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘বাবাকে খুশি করতে’ ডুবোযানে চড়েছিল ‘ভয়ার্ত’ সুলেমান


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৭ এএম

‘বাবাকে খুশি করতে’ ডুবোযানে চড়েছিল ‘ভয়ার্ত’ সুলেমান

আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সমুদ্রেই সলিল সমাধি হয়েছে ডুবোযান টাইটানের পাঁচ আরোহীর। তাদের মধ্যে একজন ছিলেন ১৯ বছর বয়সী ব্রিটিশ-পাকিস্তানি যুবক সুলেমান দাউদ।

তিনি তার বাবা শাহজাদা দাউদের সঙ্গে গত রোববার (১৮ জুন) ছোট টাইটানে করে মহাসমুদ্রের নিচে ডুব দিয়েছিলেন। তবে সুলেমানের ফুফু আজমি দাউদ সংবাদমাধ্যম এনবিসি নিউজকে জানিয়েছেন, ভয়ানক এই যাত্রায় যেতেই চাননি সুলেমান। কিন্তু শুধুমাত্র ‘বাবাকে খুশি রাখতেই’ নিজ ইচ্ছার বিরুদ্ধে এতে অংশ নিয়েছিলেন তিনি। এমনকি এক আত্মীয়কে নিজের ভয়ের কথাও জানিয়েছিলেন সুলেমান।

একসঙ্গে ভাই ও ভাইয়ের ছেলেকে হারিয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন আজমি দাউদ। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। এটি একটি অবাস্তব পরিস্থিতি।’

‘আমার মনে হচ্ছে আমি খুবই ভয়াবহ ছবিতে আটকে গেছি। একটি গণনার সঙ্গে। কিন্তু আপনি জানেন না আপনি কি গণনা করছেন। ব্যক্তিগতভাবে যখন আমি তাদের কথা চিন্তা করি আমার শ্বাস নিতে কষ্ট হয়।’

এদিকে দীর্ঘ ৭২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) জানায়, ছোট ডুবোযান টাইটান সমুদ্রে ডুব দেওয়ার পরই বিস্ফোরিত হয়। এরপর এটি ছিন্নভিন্ন হয়ে যায়। যার ধ্বংসাবশেষ সমুদ্রের নিচে টাইটানিক জাহাজের পাশে গিয়েই পড়ে।

ওই বিস্ফোরণে সঙ্গে সঙ্গে পাঁচ আরোহীর সবার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।