NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০৪:০৯ এএম

হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

কাতার বিশ্বকাপে সোনালী ট্রফি উঁচিয়ে ধরা আর্জেন্টিনা ফুটবলে রীতিমতো উড়ছে! জাতীয় দলের পাশাপাশি দলটি দুর্দান্ত সময় পার করছে ফুটসাল ফুটবলেও। সেই তুলনায় ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থা বেশ শোচনীয়। তবে ফুটসালে উরুগুয়েকে ৭-১ ব্যবধানে হারিয়ে তারা ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছে। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ম্যাচে আজ (২২ জুন) রাতে আবারও মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লাতিন দল।

ক্রীড়াঙ্গনে যে খেলায় মাঠে নামুক, ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। সেই ধারাবাহিকতায় চলমান কনমেবল ফুটসাল টুর্নামেন্টেও গ্রুপপর্বের আরেক ম্যাচে নামতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলকে টপকানোর দারুণ সুযোগ রয়েছে আর্জেন্টিনার যুবাদের সামনে।

আজ দিবাগত রাত ৩টায় (বাংলাদেশ সময়) মাঠে নামবে দল দুটি। এর আগে নিজেদের সর্বশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। যার তাদের সেমিফাইনাল খেলা নিশ্চিত করে। অন্যদিকে, ৭-১ ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে ব্রাজিলের যুবারা আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

‘বি’ গ্রুপে থাকা ব্রাজিল-আর্জেন্টিনার পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে সেলেসাওরা। তাদের সঙ্গে একই গ্রুপের বাকি তিন দল উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জয় লাভ করে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। অপরদিকে দুইয়ে অবস্থান আর্জেন্টিনার যুবাদের। 

বাংলাদেশ সরাসরি কোনো টিভি চ্যানেলে ম্যাচটি দেখা যাবে না। তবে এই সাইট থেকে সরাসরি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলা দেখতে পারবেন- https://w.yalla--live.com/