NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব’র নির্বাচনে সভাপতি শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক পদে রাসেল জয়ী


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৯ এএম

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব’র নির্বাচনে সভাপতি শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক পদে রাসেল জয়ী

নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব কমিউনিটিতে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার ২০ জুন এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারনের নির্বাচন ছিল। আর এতে লড়েছেন কমিউনিটির দুই পরিচিত মুখ। প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন মূলধারার রাজনীতিক, কুইন্স কমিউনিটি বোর্ড সদস্য ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। তার বিপরীতে লড়েছেন বারি হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারি। তিনি লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর সেকেন্ড গর্ভনর ও বারি হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারি টুটুলের সহধর্মিনী।
নির্বাচনে শাহ নেওয়াজ ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত নির্বাচিত হন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি মুনমুন হাসিনা বারি পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জে এফ এম রাসেল।
মঙ্গলবার রাত ১০টার পরে ভোট শুরু হয়। এর আগে অনুষ্ঠিত হয় সংগঠনের সাধারণ সভা। ভোটের আগে সভায় কয়েকজন সদস্যের ভোটাধিকার না থাকায় তীব্র বিতর্ক দেখা দেয়। ৫ জন সদস্য চাঁদা পরিশোধ করার পরও ভোটার তালিকায় তাদের নাম না থাকায় হৈচৈ এর ঘটনা ঘটে। এ জন্য সদস্যরা নির্বাচন কমিশন ও বিদায়ী প্রেসিডেন্টকে দায়ি করেন। সাধারন সভা ও ভোট গ্রহন পর্ব কোন অধিবেশনেই সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।
নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন কাজ করেছে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাবেক প্রেসিডেন্ট ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইয়িদ। কমিশনের সদস্য ছিলেন মতিউর রহমান. মোঃ নাসির উদ্দীন, গিয়াস আহমেদ ও এটর্নি মঈন চৌধুরী।