NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বাবা দিবসে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে ট্রোলড কারিনা


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:০০ এএম

বাবা দিবসে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে ট্রোলড কারিনা

গতকাল রোববার (১৮ জুন) ছিল ‘বিশ্ব বাবা দিবস’। নেটদুনিয়ায় বাবাকে নিয়ে ভালোবাসা ও আদরমাখা শুভেচ্ছাবার্তা দিয়ে দিবসটি উদযাপন করেন সাধারণ থেকে সেলেবরা। এই তালিকায় আছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানও। বাবা দিবসে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী।

স্বামী সাইফ আলি খানকে পাশে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন কারিনা। সেখানে তারকা দম্পতিকে দেখা গেল ঝলমলে পোশাকে। দুজনের চোখেই রেট্রো লুকের রোদচশমা। রংবাহারি পোশাকে ‘সুপারকুল’ দেখাচ্ছে। তবে নেটপাড়া সাইফ-কারিনার লুকে মজলেও ক্যাপশন দেখে ‘থ’ হয়ে গিয়েছে।

পোস্টের ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘সবার থেকে কুল। বাবা দিবসের শুভেচ্ছা সুদর্শন পুরুষ, হটেস্ট ড্যাডকে।’ এরপরই কারিনা লেখেন, ‘সবাই তাই বলে।’ ব্যস, পতৌদি পরিবারের ‘বউমা’র এমন পোস্ট দেখে তেড়েফুঁড়ে এলেন নেটপাড়ার নীতিপুলিশেরা। কেন বাবা দিবসে স্বামীকে শুভেচ্ছা জানালেন, সেই প্রশ্ন তুলে ঠাট্টা-রসিকতার অন্ত নেই।

সমালোচকদের কেউ বলছেন, ‘আপনি কি সইফের মেয়ে নাকি?’ কারো মন্তব্য, ‘কী বিশ্রী!’ কেউ বা আবার তৈমুর-জেহর সঙ্গে সাইফের ছবি না দেওয়ায় কারিনাকে কটাক্ষ করলেন।