NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু, দগ্ধ ৪


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:০৬ পিএম

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু, দগ্ধ ৪

মালয়েশিয়ায় ছাপা কারখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় ভোর ৪টার দিকে সেলাঙ্গরের বন্দর বারু বাঙ্গির তামান পারিন্ডাস্ট্রিয়ান সেলামানের জালান পি১০-১৮-এর ছাপা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল জানান, স্থানীয় সময় ভোর ৪টা ১৪ মিনিটে রাজ্য দমকল বিভাগের অপারেশনস সেন্টার (পিজিও) পাবলিশিং প্রিন্টিং ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বন্দর বারু বাঙ্গির ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), বিবিপি কাজাং, বিবিপি সেমেনিহ এবং বিবিপি সেরডাং থেকে মোট ২৩ সদস্য আগুন নেভানো ও উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে যান।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাংলাদেশি ছয় শ্রমিক ওই কারখানায় আটকা পড়েছিলেন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও, বাকি দুজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

 

কারখানা এলাকায় বায়ু চলাচলের জায়গা না থাকায় আগুন লাগার কারণে ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে এবং যে দুজন বাংলাদেশি মারা গেছেন, তাদের লাশ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।