NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দাঁতে ব্যথা, ন্যাটো-প্রধানের সঙ্গে বৈঠক পেছালেন বাইডেন


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৩:০৩ এএম

দাঁতে ব্যথা, ন্যাটো-প্রধানের সঙ্গে বৈঠক পেছালেন বাইডেন

দাঁতে ব্যথার কারণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রধানের সঙ্গে বৈঠক পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়।

মূলত গত রোববার আচমকাই দাঁতে ব্যথা শুরু হয় প্রেসিডেন্ট জো বাইডেনের। সোমবার তার রুট ক্যানাল চিকিৎসা হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন। ফলে সোমবারের সকল কাজ পিছিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিন ন্যাটো-প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠকও বাতিল করে দেওয়া হয়। মঙ্গলবার স্টলটেনবার্গের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে।

এদিন সাউথ লনে কলেজ অ্যাথলিট ডে-র অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল প্রেসিডেন্ট বাইডেনের। কিন্তু সেই অনুষ্ঠানেও তিনি যোগ দেননি। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাইডেনের চিকিৎসক জানিয়েছেন, রোববার নিচের পাটির ভিভেরের দিকে একটি দাঁতে প্রথম ব্যথা অনুভব করেন বাইডেন। এরপরেই তার রুট ক্যানাল চিকিৎসা করা হয়। কিন্তু সোমবার সকালে বাইডেন ফের ব্যথার কথা জানান। আর এরপরই তাকে বিশ্রাম নিতে বলেন চিকিৎসক।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। সেখানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন জো বাইডেন। বিশেষজ্ঞদের বক্তব্য, বাইডেনের বয়স নিয়ে বহু ভোটারই চিন্তিত।

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের বর্তমান বয়স ৮০ বছর। তার শরীরও মাঝে মাঝে খারাপ হচ্ছে। এই কারণে কিছু ভোটার বাইডেনের ভক্ত হয়েও তাকে ভোট না দিতে পারেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।