NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রবাসীদের স্বাবলম্বী করতে টিমএম বাংলার সেমিনার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২০ এএম

প্রবাসীদের স্বাবলম্বী করতে টিমএম বাংলার সেমিনার

ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইতালি ও ইউরোপীয় দেশের আইনের ওপর মৌলিক বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে নিজেদের প্রবাসে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে ইতালির টিএমএম।

ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসী নারী উদ্যোক্তা ও ইউরোপের বিভিন্ন চ্যানেলের প্রবাসী গণমাধ্যমকর্মীরা সেমিনারে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন টিএমএম এর নির্বাহী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বোরহান, চেয়ারম্যান শান্তা সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা জামিদুল ছাত্তার ও মোহাম্মাদ ইসমাইল, ব্যবস্থাপনা পরিচালক আহসানুল হক পিয়াল। টিএমএমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানের কেক কাটা হয়।

ইতালিতে ভাষা ভিন্নতার কারণে ও ইতালির আইনকানুন না জানার কারণে অনেক প্রবাসী পরিবারের সদস্যদরা বিভিন্ন সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। বিষয়টি অনুধাবন করে বাংলাদেশিদের ইতালির আইন বিষয়ে পরামর্শ দিয়ে তাদের সুযোগ-সুবিধা আদায়ে সহায়তা করছে টিএমএম পরিবার। 

 

ইতালিতে টিএমএম পরিবার-ই প্রথম বাংলা ভাষায় কীভাবে ঘরে বসে অনলাইনের মধ্যে ক্লাস করে ইতালি ও ইউরোপিয়ানভুক্ত দেশগুলোতে ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় এবং বিষয়ে প্রযুক্তির সঠিক ব্যবহার করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। অনলাইন কোর্সে অংশগ্রহণ করে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী ভাই- বোনেরা ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের ড্রাইইভিং লাইসেন্স হাতে পেতে সক্ষম হয়েছে। 

ইতালির পাশাপাশি ইউরোপীয় দেশে নারীদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য আলাদা প্লাটফর্ম রয়েছে যা টিএমএম পরিবারের একটি অন্যতম উদ্যোগ।