NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনি মারা গেছেন


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৬ এএম

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনি মারা গেছেন

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি মারা গেছেন। তিনি ১৯৯৪ সাল থেকে ১৯৯৫,  ২০০১ সাল থেকে ২০০৬ সাল এবং ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৮৬ বছর বয়সী বেরলুসকোনি রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন। এছাড়া সাম্প্রতিক সময়ে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

রাজনীতির পাশাপাশি বেরলুসকোনি ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। এছাড়া ইতালির একজন মিডিয়া টাইকুনও ছিলেন তিনি।

তবে যৌন কেলেঙ্কারি, অগণিত দুর্নীতি এবং কর ফাঁকির মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। এত অভিযোগ থাকা সত্ত্বেও ২০১৭ সালে আবার রাজনৈতিক অঙ্গনে ফিরেছিলেন বেরলুসকোনি।

তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেরলুসকোনি মিলান শহরের সান রাফায়েল হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। গত গ্রীষ্মে এ হাসপাতালে ছয় সপ্তাহ চিকিৎসা নেন তিনি। এরপর বাড়িতে ফিরে গেলেও আবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

১৯৩৬ সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন বিতর্কিত এ রাজনীতিবিদ। তিনি তার ব্যবসা জীবন শুরু করেন আবাসান খাতের মাধ্যমে। এরপর প্রতিষ্ঠা করেন ইতালির সবচেয়ে বড় বাণিজ্যিক ব্রডকাস্টার মিডিয়াসেট। এছাড়া ১৯৮৬ সাল থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের মালিকও ছিলেন তিনি।

১৯৯৩ সালে তার রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার যাত্রা শুরু হয়। এর এক বছর পরই প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। বেরলুসকোনি ইতালির ইতিহাসে প্রথম রাজনীতিবিদ যিনি আগে কখনো সরকারের কোনো দায়িত্ব পালন না  করেও প্রধানমন্ত্রী হন। এরপর দ্বিতীয় মেয়াদে আবার ২০০১ সালে ক্ষমতায় আসেন তিনি। তার এ ক্ষমতার স্থায়ীত্ব ছিল ২০০৬ সাল পর্যন্ত। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার রেকর্ড গড়েন। এরপর ২০০৮ সালে আবারও ক্ষমতায় আসলেও দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হলে ২০১১ সালে সরে যেতে বাধ্য হন।

২০১২ সালে কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হন বেরলুসকোনি। এর শাস্তি হিসেবে এক বছর সামাজিক কাজ করার নির্দেশ দেন আদালত।