NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে গুলি-ছুরিকাঘাতে ১৩ জন আহত


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৫:০৬ এএম

নিউইয়র্কে গুলি-ছুরিকাঘাতে ১৩ জন আহত

গুলি, ছুরিকাঘাত এবং গাড়ির ধাক্কায় নিউইয়র্কের সায়রাকাসে অন্তত ১৩ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১১ জুন) মধ্যরাতে গোলাগুলি এবং ছুরি হামলার ঘটনা ঘটে।

সায়রাকাসের পুলিশের মুখপাত্র লেফটেনেন্ট ম্যাথু ম্যালিনোস্কি একটি বিবৃতিতে জানিয়েছেন, শহরের ডেভিস স্ট্রিটের ১০০ ব্লকে জড়ো হয়েছিলেন কয়েকশ তরুণ-তরুণী। রাত ১২টা ২২ মিনিটের দিকে ওই স্থানে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। সে সময় চারজন গুলিবিদ্ধ, ছয়জন ছুরিকাহত এবং তিনজন গাড়ির ধাক্কায় আহত হন।

আহতদের মধ্যে তিনজন হলেন তরুণ। আর বাকি ১০ জন তরুণী। তাদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে।

পুলিশের এ মুখপাত্র আরও জানিয়েছেন, আহত সবার অবস্থা স্থিতিশীল এবং তাদের মধ্যে কারও মৃত্যুর শঙ্কা নেই।

যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ১৭, ২০ ও ২২ বছর বয়সী তিন তরুণী আর ২০ বছর বয়সী এক তরুণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে এখানে পার্টির জন্য জড়ো হয়েছিলেন এসব তরুণ-তরুণীরা।

স্থানীয় সংবাদমাধ্যম সায়রাকাস.কমের সঙ্গে এক বাসিন্দা জানিয়েছেন, মধ্যরাতের ঠিক আগ মুহূর্তে সেখানে একটি ঝগড়ার সূত্রপাত হয়। বিষয়টি তখনই মিমাংসা হয়ে যায়। কিন্তু এর ২০ মিনিট পর সেখানে গুলির শব্দ শোনা যায়।

যে পার্টিতে এমন রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে, সেটির কোনো অনুমতি ছিল না বলে জানিয়েছেন সায়রাকাসের পুলিশ প্রধান।