NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

দ্বিতীয় বিয়ের পরেই ডিভোর্স নিয়ে মুখ খুললেন আশীষ


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৯:০৪ পিএম

দ্বিতীয় বিয়ের পরেই ডিভোর্স নিয়ে মুখ খুললেন আশীষ

৫৭ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে নেটপাড়ার কটাক্ষের মুখে পড়েন ভারতীয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। কেউ কেউ তো এটাকে বুড়ো বয়সে ভীমরতিও বলছেন। শোনা গিয়েছিল, তার এই বিয়ে নিয়ে নাকি একেবারেই খুশি নয় প্রাক্তন স্ত্রী পিলু। তবে আশীষ জানাচ্ছেন অন্য কথা।

ছেলে অর্থ নাকি তার দ্বিতীয় বিয়ের পক্ষেই ছিলেন। তবে অভিনেতার কথায় এসব মোটেই সহজ ছিল না। দ্বিতীয় বিয়ে তো দূরের কথা, ছেলেকে ডিভোর্সের কথাও বলতে পারেননি আশীষ। তার মধ্যে দিয়ে কী যেতে পারে একথা ভেবেই অনেক চেষ্টা করেছিলেন সম্পর্কটা টিকিয়ে রাখার।

বিয়ের পরেই অভিনেতা এক সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা কখনোই আমাদের ছেলেকে এরকম জীবন দিতে চাইনি। এ কারণে আমরা খুব গিলটি অনুভব করি। আমাদের মধ্যে আমরা ছাড়াও আমাদের ছেলে ছিল। বুঝতে পেরেছিলাম যে এটা ওকে বরবাদ করে দেবে। আমরা কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না। ও বুঝতে পারছিল যে বাবা মায়ের মধ্যে কিছু ঠিক নেই। ধীরে ধীরে চারপাশটা বিষিয়ে যাবে, আমার ছেলেটা এখনো এই ট্রমা থেকে বেরোতে পারেনি যে আমরা আলাদা হয়ে গিয়েছি।’

এখানেই শেষ নয়। অভিনেতার কথায়, ‘একসঙ্গে থাকাটা যখন দুর্বিষহ হয়ে যায় তখন তো চেষ্টা করে লাভ নেই। আমরা একসঙ্গে আছি কিন্তু মরার মতো, এটা কি আমার ছেলেকে আঘাত দিত না? ওর ওপর কি বাজে প্রভাব পড়ত না?’

উল্লেখ্য, এবারের জামাইষষ্ঠীতে আসামের মেয়ে রুপালী বড়ুয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আশীষ বিদ্যার্থী। এর আগে, অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়ার সঙ্গে দীর্ঘ ২২ বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন অভিনেতা।