NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চট্টগ্রামে ২২ মিলিমিটার বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৫১ পিএম

চট্টগ্রামে ২২ মিলিমিটার বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চট্টগ্রামে দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। এতে গরমের মধ্যে একটু স্বস্তি দেখা দিলেও নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যে কারণে দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া লোকজন ভোগান্তিতে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৯ জুন) বিকেলে নগরের চকবাজার কাতালগঞ্জ, আগ্রাবাদ, বাকলিয়া ও ওয়াসা মোড়সহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

আবদুন নুর নামের এক ব্যবসায়ী ঢাকা পোস্টকে বলেন, নালাগুলো দিয়ে পানি সঠিকভাবে নেমে যায় না। এ কারণে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। আমাদের চলাফেরা করাটা কষ্টকর হয়ে যায়।

চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৪ মিলিমিটার।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সহকারী আবহাওয়াবিদ শেখ হারুন-অর-রশীদ বলেন, চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সঙ্গে অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। জেলায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।