NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ১৫ জুলাই


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪১ পিএম

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ১৫ জুলাই

নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অগামী ১৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় এব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে বনভোজন অনুষ্ঠান সফল করতে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৪ জুন) দুপুরে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র। প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। সভায়
কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মান, দপ্তর সম্পাদক মাহথির ফারুকী এবং কার্যকরী সদস্য ডা. ওয়াজেদ এ খান, ফরিদ আলম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় গঠিত বনভোজন আয়োজন কমিটির কর্মকর্তারা হচ্ছেন: আহ্বায়ক- শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব- এস এম সোলায়মান এবং সদস্য ফরিদ আলম, মাহাথির ফারুকী ও সৈয়দ ইলিয়াস খসরু। সভায় জানানো হয় যে, আগামী ১৫ জুলাই নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ হেকশেয়ার ষ্টেট পার্কে (ফিল্ড # ৩) এবারের বনভোজন অনুষ্ঠিত হবে।

সভায় ক্লাবের কোষাধ্যক্ষ রশিদ আহমদ-এর পিতা মওলানা শায়খ আব্দুল মতিনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও ক্লাব কর্মকর্তা এবিএম সালাহউদ্দিন আহমেদ ও এস এম সোলায়মান-এর অসুস্থ মাতার সুস্থতা কামনা ও রশিদ আহমদ-এর পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মমিন মজুমদার।