NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আর্জেন্টাইনের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতলেন নাদাল


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৫ পিএম

>
আর্জেন্টাইনের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতলেন নাদাল

আর্জেন্টাইন সেরুন্দোলো উইম্বলডনে কেবল প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন গত রাতে। ৪১তম অবস্থানে থাকা এই খেলোয়াড় যেভাবে লড়েছেন পুরো ম্যাচে, তা দেখে বিষয়টা বোঝা দায়। তবে নাদাল তার অভিজ্ঞতা দিয়ে সামলেছেন পুরো পরিস্থিতিটা। চলতি বছর অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যামের পথে এগোচ্ছেন ভালোভাবেই। সেটা হয়ে গেলে ১৯৬৯ সালের পর এই প্রথম পুরুষ টেনিসে কেউ জিতবেন এক বছরে সবগুলো গ্র্যান্ড স্ল্যাম।

প্রথম দুই সেটে সহজেই জিতে গিয়েছিলেন নাদাল। তবে সেন্টার কোর্টের এই ম্যাচে তৃতীয় সেটে দেখল ফ্রান্সিসকোর নাটকীয় প্রত্যাবর্তন। জিতলেন ৩-৬ গেমে। পরের সেটেও এগিয়ে গিয়েছিলেন ৩-১ আর ৪-২ ব্যবধানে। তবে নাদাল এরপর আর কোনো ভুল করেননি। ম্যাচটা বগলদাবা করেন প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই। তাতেই ফ্রান্সিসকো সেরুন্দোলোর বিপক্ষে জয় নিয়ে তিনি চলে যান দ্বিতীয় রাউন্ডে।

২০০৮ আর ২০১০ সালের চ্যাম্পিয়ন নাদাল দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসকে। তাকে হারালেই স্প্যানিশ এই টেনিস তারকা পৌঁছে যাবেন শেষ ৩২-এ।

চলতি মৌসুমে তৃতীয় শিরোপার আশাটা এবার তার বেড়েছে টুর্নামেন্টের শুরুতেই। ২০২১ আসরের রানার্স আপ মাতেও বেরাত্তিনি করোনা পজিটিভ হয়ে যে বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে, সবকিছু ঠিকঠাক থাকলে সেমিফাইনালে তার বিপক্ষেই খেলতে হতো নাদালকে।