NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে : সতর্কবার্তা পুতিনের


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ০৪:০৬ এএম

রাশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে : সতর্কবার্তা পুতিনের

কিছু নিশ্চিত ও চিহ্নিত ব্যক্তি-গোষ্ঠী রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার জন্য ব্যাতিব্যস্ত হয়ে উঠেছে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার মস্কোতে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ছিলেন পুতিন; সেখানে তিনি বলেন, রাশিয়ায় বসবাসরত নৃগোষ্ঠীগুলোর মধ্যে সৌহার্দ্য ধ্বংসের চেষ্টা করছে কিছু ব্যক্তি ও গোষ্ঠী এখন তাদের প্রতিহত করা রাশিয়ার সার্বভৌমত্বের জন্য এখন খুবই জরুরি।

বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আজকের বৈঠকে আমার অন্যান্য নির্ধারিত ইস্যুগুলোর পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা, আরও নির্দিষ্ট করে বললে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক ও সার্বভৌমত্ব বিষয়ক ব্যাপারেও আলোচনা করব। কিছু চিহ্নিত শক্তি আমাদের দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে এবং রাশিয়ার সার্বভৌমত্ব ও সার্বিক নিরাপত্তার জন্য তাদের প্রতিহত করা খুবই জরুরি।’

বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার আয়তন ১ কোটি ৭১ লাখ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৪ কোটি ৩৪ লাখ। অন্তত ১৯০টি নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন দেশটিতে।

গত শতকের নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর রাশিয়ার অখণ্ডতাও চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তারপর প্রায় দেড় দশকের চেষ্টায় অভ্যন্তরীণ সব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয় মস্কো।

২০২২ সালের শেষ দিকে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়ে রাশিয়া। বহির্বিশ্বে রাশিয়ার গণতান্ত্রিক ও উদার ভাবমূর্তিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পুতিন অবশ্য বরাবরই অভিযোগ করে আসছেন— রাশিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব ধ্বংসের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো প্রতিনিয়ত বিচ্ছিন্নতাবাদী ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে গোপন সহযোগিতা দিয়ে যাচ্ছে।