NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব ইমরুল কায়েস


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৩৯ পিএম

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব ইমরুল কায়েস

নিউইয়র্ক: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের (নিউইয়র্ক) প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস।

এ পদে তাকে প্রেষণে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন প্রেস উইংয়ে ৪ বছর মেয়াদে তাকে এ নিয়োগ দেওয়া হলো।

এ সময় তিনি সরকারি বিধি মোতাবেক বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।