NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল, সম্পাদক মুরাদ


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৮:২৯ এএম

নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল, সম্পাদক মুরাদ

নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে নেদারল্যান্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে আমস্টারডামের স্থানীয় একটি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নেদারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক এমদাদ হোসেন। পরিচালনা করেন সদস্য সচিব মুরাদ খান। টেলিকন্ফারেন্সে বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক প্রবাস কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া।

নেদারল্যান্ড আওয়ামী লীগের পক্ষে আলাউদ্দীন মোল্যা, নাসিম খান অভি, শেখ এম এইচ ইমতিয়াজ, আবুল কালাম আজাদ, কামরুল হাসান, জসিম উদ্দীন, বিথী খান, একরামুল হক পলাশ, অরুপ আহম্মেদ ,আলিফ হোসেন, ওমর সেরনিয়াবাদ, ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন সৈকত ও জসিম মৃধাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

নির্বাচন কমিশনের চেয়ারম্যান এমদাদ হোসেন ও আসিয়ান মেনন নির্বাচন পরিচালনা করেন। এমদাদ হোসেন সম্মেলনে সর্বসম্মতিক্রমে নেদারল্যান্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মুরাদ খাঁনের নাম ঘোষণা করেন। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।