NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জার্মানির মানহাইমে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ১০:৪৪ এএম

জার্মানির মানহাইমে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

ঈদ শেষ হয়ে গেলেও প্রবাসীদের ঈদের আনন্দ এখনো শেষ হয়নি। জার্মানির মানহাইম শহরে ঈদ পরবর্তী প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি লিডার জিল্লুর রহমানের পরিচালনায় এ মিলনমেলায় অসংখ্য প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশগ্রহণ করেন।

প্রবাসী বাংলাদেশিদের এ মিলনমেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন জিল্লুর রহমান, শওকত মজুমদার, এমরান খান, গিয়াস উদ্দিন, মনির হোসেন, হাবীব সরকার, আসমা ইসলাম, সায়মা আক্তার সোমা, মারিয়া জামান, শান্তা ইসলামসহ অনেক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসির, মাহফুজ ফারুক, আমানুল্লাহ ইসলামসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

dhakapost

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জার্মানিতে জন্মগ্রহণ করা শিশু-কিশোরদের অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন পরিবেশনা। সানজিদা মুন্নির পরিচালনায় শিশু-কিশোরদের নৃত্য সবাইকে বিমোহিত করে। এছাড়াও ছোট শিশু-কিশোরদের কোরআন তেলাওয়াত, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।

অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা প্রবাসীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এছাড়াও নতুন বিবাহিত দম্পতিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

দূর প্রবাসের সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর কমিউনিটি গঠন এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির বিস্তার করার জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানান আয়োজকরা।